দূরের গল্প
দূরবিনের ছোটগল্প প্রতিযোগিতা
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) অফিস ফর এস্ট্রোনমি আউটরিচ (ওএও) কর্তৃক আয়োজিত উইমেন এন্ড গার্লস ইন এস্ট্রোনমি ২০২৬-এর অংশ হিসেবে দূরবিন বেশ কিছু অনলাইন ও অফলাইন ইভেন্ট আয়োজন করছে। এরই অংশ হিসেবে এস্ট্রোবায়োলজি থিমের উপর লেখা সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসিধর্মী ছোটগল্প প্রতিযোগিতা হচ্ছে দূরের গল্প। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নিচের নিয়মগুলো অনুসরণ করে আপনার লেখা বাংলা ছোটগল্প আমাদেরকে পাঠিয়ে দিন ২৫ ফেব্রুয়ারির মধ্যে।
লেখার নিয়ম
- ভাষা: বাংলা।
- দৈর্ঘ্য: সর্বনিম্ন ৬০০ শব্দ, সর্বোচ্চ ৩০০০ শব্দ।
- জনরা: সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি।
- থিম: জ্যোতির্জীববিজ্ঞান বা এস্ট্রোবায়োলজি। পৃথিবী ছাড়া অন্য যেকোনো গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে কাজ করে এস্ট্রোবায়োলজি। আপনার গল্পের কাহিনী অবশ্যই ইতিমধ্যে আবিষ্কৃত কোনো এক্সোপ্ল্যানেটে ঘটতে হবে। সুতরাং প্রথমে নাসা এক্সোপ্ল্যানেট ক্যাটালগ থেকে আপনি যে-ধরনের গল্প লিখতে চান তার জন্য উপযোগী একটি গ্রহ খুঁজে বের করতে হবে। এই গ্রহে আপনার গল্পের চরিত্র হিসেবে যেকোনো ধরনের প্রাণীই কল্পনা করতে পারেন।
- ফন্ট: ইউনিকোড, সাইজ ১১ (গুগল ডকের ডিফল্ট)।
- ফর্ম্যাট: একটি গুগল ডকে প্রথমে গল্পের শিরোনাম, এবং তার নিচে পুরো গল্পটি থাকতে হবে। এই গুগল ডক নিচে দেয়া গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে।
- মৌলিকতা: গল্পটি অবশ্যই আপনার এমন মৌলিক লেখা হতে হবে যা আগে কোনো অনলাইন বা অফলাইন মাধ্যমে প্রকাশিত হয়নি।
- এআই ডিসক্লেইমার: গল্প লেখায় যদি এআই ব্যবহার করা হয়ে থাকে তাহলে গল্পের শেষে এক প্যারাগ্রাফে স্পষ্টভাবে বলতে হবে কোন এআই কিভাবে (আইডিয়া তৈরির জন্য, বানান ও ভাষা ঠিক করার জন্য, ইত্যাদি) ব্যবহার করা হয়েছে।
সাবমিশনের নিয়ম
- আপনার ব্যক্তিগত তথ্য এবং গুগল ডকে রাখা গল্পটি সাবমিট করুন এই গুগল ফর্মের মাধ্যমে: https://forms.gle/ESo5KGUdBYZvmBSu9
- সাবমিশনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬
বিচারক প্যানেল


বিচার প্রক্রিয়া
| মানদণ্ড | বিস্তারিত বর্ণনা | বরাদ্দকৃত নম্বর (%) |
| বৈজ্ঞানিক ভিত্তি ও থিম | নির্বাচিত এক্সোপ্ল্যানেটের পরিবেশ (তাপমাত্রা, অভিকর্ষ ইত্যাদি) এবং এস্ট্রোবায়োলজির তথ্যের সঠিক ব্যবহার। | ৩০% |
| সৃজনশীলতা | কাহিনীর নতুনত্ব এবং এলিয়েন লাইফ বা ভিনগ্রহের জীবন নিয়ে লেখকের নিজস্ব চিন্তার গভীরতা। | ২৫% |
| কাহিনী নির্মাণ (প্লট) | গল্পের কাঠামো, চরিত্রের বিকাশ এবং কাহিনীর ক্লাইম্যাক্স বা নাটকীয়তা। | ২০% |
| সাহিত্যমান ও ভাষা | শুদ্ধ বাংলা বানানে সঠিক শব্দচয়ন, বর্ণনার সাবলীলতা এবং শৈল্পিক প্রকাশ। | ১৫% |
| নির্দেশিকা অনুসরণ | শব্দসীমা (৬০০-৩০০০), সঠিক ফর্ম্যাট এবং মৌলিকত্বের শর্ত পূরণ। | ১০% |
| মোট নম্বর | ১০০% |
পুরস্কার
প্রথম থেকে তৃতীয় পুরস্কার প্রাপ্ত সবাইকে সার্টিফিকেট এবং দূরবিনের ভলান্টিয়ারদের তোলা একটি গ্যালাক্সি, নেবুলা বা সৌরজাগতিক বস্তুর ফ্রেমে বাঁধানো ছবি দেয়া হবে।
- প্রথম পুরস্কার (৯০% এবং এর উপরে যারা পাবে সবাই)
- দ্বিতীয় পুরস্কার (৮০ – ৮৯ এর মধ্যে সবাই)
- তৃতীয় পুরস্কার (৭০ – ৭৯ এর মধ্যে সবাই)
পুরস্কার ঘোষণা: ৫ মার্চ, ২০২৬
পুরস্কার বিতরণ: ৭ মার্চ, ২০২৬, ১২:০০
ভেনু: সেন্টার ফর এস্ট্রোনমি, স্পেস সায়েন্স এন্ড এস্ট্রোফিজিক্স (কাসা), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)
সেরা লেখাগুলো দূরবিনের ওয়েবসাইটে’র ‘দূরের গল্প’ সেকশনে প্রকাশ করা হবে।



