Abekta

The Encyclopédie of CASSA

User Tools

Site Tools


bn:un:geological-structure

টেক্টোনিক্স

1. ফল্ট

2. টেক্টোনিক প্লেট

3. কনভেকশন ও আইসোস্টেসি

প্লেটের ভর $(V_a+V_b)\rho_p$ এবং এস্থিনোস্ফিয়ার থেকে সরানো তরলের ভর $V_b\rho_s$ আর্কিমিডিসের প্রিন্সিপল অনুযায়ী সমান হতে হবে। তাহলে

$$ \frac{V_a}{V_b} = \frac{\rho_s}{\rho_p} - 1 $$

যার অর্থ, একটা প্লেটের কত ফ্র্যাকশন এস্থিনোস্ফিয়ারের উপরে থাকবে তা প্লেটের ডেন্সিটির ব্যস্তানুপাতিক। কন্টিনেন্টাল প্লেটের সেডিমেন্টারি গ্রানাইটের ঘনত্ব কম হওয়ায় তার বেশি অংশ উপরে থাকে, ওশানিক প্লেটের ব্যাসল্ট ভারী হওয়ায় তা থাকে তুলনামূলক নিচে। আর্কিমিডিসের প্রিন্সিপলকে জিওলজিতে আইসোস্টেসি প্রিন্সিপল বলা হয়।

ভিনাসে গ্র্যাভিটেশনাল ফিল্ডের (জি-ফিল্ড) মান সার্ফেসের উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা যত বেশি ফিল্ড তত দুর্বল। কিন্তু পৃথিবীর সার্ফেসে প্রায় সবখানে জি-ফিল্ডের মান সমান, কন্টিনেন্টাল ক্রাস্ট ওশানিক ক্রাস্টের চেয়ে উপরে হলেও সেখানে জি-ফিল্ডের মান কম না, প্রায় সমান। এর কারণও আইসোস্টেসি দিয়ে ব্যাখ্যা করা যায়।

bn/un/geological-structure.txt · Last modified: by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki