Abekta

The Encyclopédie of CASSA

User Tools

Site Tools


uv:magnitude

This is an old revision of the document!


ম্যাগ্নিচুড

এস্ট্রোনমিকেল অব্জেক্টের উজ্জ্বলতা মাপা হয় ম্যাগ্নিচুড দিয়ে। ম্যাগ্নিচুড মাপার কাজ প্রথম শুরু করেছিলেন গ্রিসের এস্ট্রোনমার হিপার্কাস (~১৩৫ বিসি) ও মিশরের টলেমি (~১৫০ সিই)। তারা খালি চোখে দেখা তারাদের উজ্জ্বলতা ১, ২, ৩, ৪, ৫ ও ৬ দিয়ে চিহ্নিত করেন। সবচেয়ে উজ্জ্বল তারার ম্যাগ্নিচুড হয় ‘১’ আর সবচেয়ে অনুজ্জ্বল তারার ম্যাগ্নিচুড হয় ‘৬’। কোনো তারার ম্যাগ্নিচুড ‘৬’-এর বেশি হলে তা আর খালি চোখে দেখা যায় না। ম্যাগ্নিচুড বেশি মানে উজ্জ্বলতা কম, ম্যাগ্নিচুড কম মানে উজ্জ্বলতা বেশি।

হিপার্কাসের সিস্টেম পরে আমরা অনেক পাল্টিয়েছি। এখন আমাদের কাছে এমন অনেক তারার তথ্য আছে যাদের ম্যাগ্নিচুড ১-এর চেয়ে কম বা ৬-এর চেয়ে বেশি। এবং এই ম্যাগ্নিচুড এখন বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদাভাবে মাপা হয়। দৃশ্যমান আলোতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সূর্যের ম্যাগ্নিচুড হল -২৬.৭ আর দ্বিতীয় সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াসের (লুব্ধক) ম্যাগ্নিচুড আনুমানিক -১.৫। অন্য দিকে হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে ২৯ ম্যাগ্নিচুডের অব্জেক্টও দেখা যায়।

এপারেন্ট ম্যাগ্নিচুড

এবসলুট ম্যাগ্নিচুড

uv/magnitude.1697873446.txt.gz · Last modified: by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki