Abekta

The Encyclopédie of CASSA

User Tools

Site Tools


mu:tanakh:1

This is an old revision of the document!


১। সূচনা

এক

  1. খোদার আকাশ ও পৃথিবী সৃষ্টির শুরুতে।
  2. পৃথিবী ছিল আশ্চর্য রকমের শূন্য, অন্ধকার ছিল অতলের মুখে, পানির মুখের উপর ভাসছিল খোদার আত্মা।
  3. খোদা বলেছিলেন, ‘আলো হোক’ এবং তা হয়েছিল।
  4. খোদা দেখেছিলেন আলো ভালো, এবং খোদা আলাদা করেছিলেন আলো, আলাদা করেছিলেন অন্ধকার।
  5. খোদা আলোকে ডেকেছিলেন দিন, অন্ধকারকে ডেকেছিলেন রাত, এবং হয়েছিল সন্ধ্যা, হয়েছিল সকাল, এক দিন।
  6. খোদা বলেছিলেন, ‘পানির মধ্যে এক অঞ্চল হোক, এবং তা পানি থেকে পানি আলাদা করুক।’
  7. খোদা অঞ্চলটি বানিয়েছিলেন এবং আলাদা করেছিলেন অঞ্চলের উপরের পানি, আর অঞ্চলের নিচের পানি, এবং তা হয়েছিল।
  8. খোদা সে অঞ্চলকে ডেকেছিলেন আকাশ, এবং হয়েছিল সন্ধ্যা, হয়েছিল সকাল, দ্বিতীয় দিন।
  9. খোদা বলেছিলেন, ‘আকাশের নিচে যত পানি আছে সব এক জায়গায় জড়ো হোক, এবং শুষ্ক জমি জেগে উঠুক,’ এবং তা হয়েছিল।
  10. খোদা শুষ্ক জমিকে ডেকেছিলেন মাটি, আর পানির জমায়েতকে ডেকেছিলেন সাগর, এবং খোদা দেখেছিলেন তা ভালো।
  11. খোদা বলেছিলেন, ‘মাটি গজিয়ে তুলুক সব্জি, বীজধারী শাক, ফলধারী ফল, যার যার প্রকারে যার মধ্যে যার বীজ থাকে, মাটিতে,’ এবং তা হয়েছিল।
  12. এবং পৃথিবী গজিয়ে তুলেছিল সব্জি, বীজধারী শাক তার নিজ প্রকারে, ফলধারী ফল যার মধ্যে তার বীজ থাকে, এবং খোদা দেখেছিলেন তা ভালো।
  13. এবং হয়েছিল সন্ধ্যা, হয়েছিল সকাল, তৃতীয় দিন।
  14. খোদা বলেছিলেন, ‘আকাশের অঞ্চলে আলোকসজ্জা হোক আলাদা করতে দিন, আলাদা করতে রাত, এবং তারা হোক নিশানার জন্য, নিযুক্ত ঋতুর জন্য, দিন আর বছরের জন্য।
  15. এবং তারা হোক আকাশের অঞ্চলে আলোকসজ্জা হয়ে পৃথিবীকে আলো দেয়ার জন্য।’ এবং তা হয়েছিল।
  16. খোদা বানিয়েছিলেন দুই বিশাল আলো: প্রধান আলো দিন শাসন করতে, এবং তার চেয়ে ছোট আলো শাসন করতে রাত আর তারা।
  17. এবং খোদা তাদেরকে আকাশের অঞ্চলে বসিয়েছিলেন পৃথিবীকে আলো দেয়ার জন্য।
  18. শাসন করতে দিনের উপর, রাতের উপর, আলাদা করতে আলো, আলাদা করতে অন্ধকার, এবং খোদা দেখেছিলেন তা ভালো।
mu/tanakh/1.1725694888.txt.gz · Last modified: by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki