Abekta

The Encyclopédie of CASSA

User Tools

Site Tools


durbin

This is an old revision of the document!


দূরবিন: দূর বিশ্বের নাগরিক

দূরবিন (Durbin) ইউনিভার্সিটি অফ টরন্টো’র ডানলাপ ইনস্টিউট ফর এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স এবং আইইউবি’র সেন্টার ফর কম্পিউটেশনাল এন্ড ডেটা সায়েন্সেস-এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি এস্ট্রোনমি আউটরিচ প্রগ্রাম। এর উদ্দেশ্য রোবটিক টেলিস্কোপ দিয়ে তোলা ছবির মাধ্যমে মানুষকে দূর মহাবিশ্বের বিভিন্ন এস্ট্রোনমিকেল অব্জেক্টের সাথে পরিচয় করিয়ে দেয়া। আশ্বিন-১ ও আশ্বিন-২ নামে পরিচিত দুটি ইকুইনক্স টেলিস্কোপ দিয়ে দূরবিনের ভলান্টিয়ার এবং আইইউবির এস্ট্রোনমি নাইটহকরা ছবি তোলেন। তারা কাজ করেন এস্ট্রোনমার লামিয়া মওলাখান আসাদের তত্ত্বাবধানে।

দূর মহাবিশ্বের ছবি

নিচের টেবিলে দূরত্ব দেয়া আছে ‘হাজার লাইট ইয়ারে’ (লাই); এক লাইট ইয়ার মানে ১০ ট্রিলিয়ন কিলোমিটার। সাইজের জন্য এক বা দুইটি সংখ্যা থাকতে পারে ‘x’ দিয়ে আলাদা করা; প্রথমটা হলো ভার্টিকেল দিকে সাইজ আর দ্বিতীয়টা হরিজন্টাল দিকে সাইজ; দুইটাই আর্কমিনিটে। এক ডিগ্রিতে ৬০ আর্কমিনিট। ম্যাগ্নিচুডের কোনো ইউনিট নাই। টেলিস্কোপিয়াস দিয়ে শুভরাত হিসাব করা হয়েছে ঢাকার (২৩.৮, ৯০.৪, +৬) সাপেক্ষে; এখানে দুইটা সংখ্যা আছে ড্যাশ দিয়ে আলাদা করা, প্রথমটা মাস, দ্বিতীয়টা দিন।

শুভরাত ছাড়া বেশির ভাগ তথ্যই নেয়া হয়েছে স্ত্রাসবুরের সিডিএস পোর্টালসিম্বাদ থেকে এবং নাসা’র হাবল মিশনের মেসিয়ে ক্যাটালগকল্ডওয়েল ক্যাটালগ থেকে। তবে আর কোনো উপায় না থাকলে মাঝেমাঝে কিছু ইনফো টেলিস্কোপিয়াস থেকেও নিতে বাধ্য হয়েছি।

কোড নাম টাইপ কনস্টেলেশন দূরত্ব ম্যাগ্নিচুড সাইজ শুভরাত
M 16 ইগল নেবুলা স্টার ক্লাস্টার, ওপেন সার্পেন্স 5 6 05 07-25
M 17 ওমেগা নেবুলা স্টার ক্লাস্টার, ওপেন স্যাজিটারিয়াস 6 6 11 07-26
M 13 হার্কিউলিস ক্লাস্টার স্টার ক্লাস্টার, গ্লবুলার হার্কিউলিস 26 6 20 07-01
M 33 ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি গ্যালাক্সি, স্পাইরাল ট্রায়াঙ্গুলাম 2600 6 65×40 11-14
M 81 বোডের গ্যালাক্সি গ্যালাক্সি, স্পাইরাল আর্সা মেজর 11000 7 25×12 03-20
C 2 বো-টাই নেবুলা নেবুলা, প্ল্যানেটারি সিফিয়াস 6 12 01 10-24
M 82 সিগার গ্যালাক্সি গ্যালাক্সি, স্পাইরাল আর্সা মেজর 12000 7 21×10 03-20
C 27 ক্রিসেন্ট নেবুলা নেবুলা, প্ল্যানেটারি সিগনাস 5 9 20×10 08-23
M 27 ডাম্বেল নেবুলা নেবুলা, প্ল্যানেটারি ভাল্পেকুলা 1 7 7 08-20
C 63 হেলিক্স নেবুলা নেবুলা, প্ল্যানেটারি একুয়ারিয়াস 0.6 7 18 09-27
M 8 লেগুন নেবুলা নেবুলা, এমিশন স্যাজিটারিয়াস 4 6 40×30 07-22
M 66 মেসিয়ে ৬৬ গ্যালাক্সি, স্পাইরাল লিও 30000 9 9×4 04-10
durbin.1698409091.txt.gz · Last modified: by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki