Abekta

The Encyclopédie of CASSA

User Tools

Site Tools


bn:un:almagest-revolutions

This is an old revision of the document!


আলমাজেস্ট থেকে রেভলুশনস

গ্রিক এস্ট্রোনমার টলেমির আলমাজেস্ট প্রকাশিত হয়েছিল ১৫০ সালের দিকে মিশরের আলেকজান্দ্রিয়ায়, আর পোল্যান্ডের পাদ্রি কোপার্নিকাসের অন দ্য রেভলুশনস (আমরা এখানে শুধু ‘রেভলুশনস’ ডাকব) প্রকাশিত হয়েছিল ১৫৪৩ সালে জার্মানির নুরেমবার্গ থেকে। টলেমির বিশাল সিন্থেসিস সম্ভব হয়েছিল তার আগের দুই হাজার বছর ধরে ইরাক সিরিয়া ও গ্রিসে চলতে থাকা সিস্টেমেটিক অব্জার্ভেশনের কারণে। কোপার্নিকাসের বিরাট এনালাইসিস সম্ভব হয়েছিল তার আগের দেড় হাজার বছর ধরে ভারত চীন ইউরোপ ও ইসলামি বিশ্বে চলতে থাকা সূক্ষ্ম পর্যবেক্ষণের কারণে। এস্ট্রোনমির পাঁচ হাজার বছরের ইতিহাসে এই দুই বইয়ের জায়গা সবার উপরে, কারণ এদের সামাজিক প্রভাব ছিল সবচেয়ে বেশি। কোপার্নিকাসের বইয়ের নাম ‘রেভলুশনস’ ছিল বলেই হয়ত ‘রেভলুশন’ মানে আজ হয়ে গেছে বিপ্লব, কোপার্নিকাসের ‘রেভলুশনস’ পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক ও সামাজিক বিপ্লবের জন্ম দিয়েছিল। এই আর্টিকেলে আমরা দেখব ‘আলমাজেস্ট’ থেকে ‘রেভলুশনস’ পর্যন্ত মানুষ কিভাবে মহাবিশ্বের একটা “কাজের মডেল” তৈরির চেষ্টা করেছে এবং ‘রেভলুশনসের’ মডেল শেষ পর্যন্ত কিভাবে প্রমাণিত হয়েছে।

1. এনুমা আনু এনলিল

আলমাজেস্টের কাহিনি শুরু করতে হবে আরেকটা বই থেকে: ইরাকের ব্যাবিলনে যিশুর এক হাজার বছর আগে লেখা ‘এনুমা আনু এনলিল’ (যখন আনু ও এনলিল)। এই পৌরাণিক কাহিনিতে ইরাকি এস্ট্রোনমির প্রায় দুই হাজার বছরের ঐতিহ্য মূর্ত রূপ নিয়েছিল।

bn/un/almagest-revolutions.1740473771.txt.gz · Last modified: by asad

Donate Powered by PHP Valid HTML5 Valid CSS Driven by DokuWiki